Yuva Sathi টাকা আসেনি কেন? WBIFMS Payment Status চেক করার সহজ উপায়

By Admin

March 16, 2026 1:14 PM

WBIFMS Payment Status

Yuva Sathi প্রকল্প যে সকল প্রার্থী আবেদন করেছিলেন এবং আবেদনের যদি কিছু ত্রুটি হয়ে থাকে তাহলে টাকা আসতে সমস্যা হবে। তাই এই বিষয়গুলো অবশ্যই যাচাই করা জরুরি, না হলে যুব সাথী প্রকল্পের টাকা ব্যাংকে নাও আসতে পারে।। টাকা না আসার প্রধান কারণ গুলি মূলত ফর্ম সাবমিশনের সময় যদি Account number, IFSC code অথবা মোবাইল নম্বর ভুল দেওয়া থাকে সেক্ষেত্রে টাকা আসতে সমস্যা হবে। এর জন্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা প্রয়োজনীয় কারণ সেখানে যদি আপনার অ্যাপ্লিকেশনটি এপ্রুভ না হয় তাহলে টাকা আসতে সমস্যা হবে। কিভাবে চেক করবেন যুব সাথী প্রকল্পের স্ট্যাটাস,  এই স্ট্যাটাস থেকে সরাসরি জানা যাবে যে যুব সাথী প্রকল্পের আবেদন পক্রিয়াটি সম্পুর্ন হয়েছে কিনা। 

কবে থেকে ঢুকবে যুব সাথী প্রকল্পের টাকা 

রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে মার্চ মাসের 07/03/2026 তারিখ থেকে সকল প্রার্থীর ব্যাংকে টাকা দেওয়া শুরু হবে। অনেকের ব্যাংকে টাকা আসতে শুরু করে দিয়েছে এবং অনেক প্রার্থী যারা অনলাইনে আবেদন করেছিলেন সেক্ষেত্রে একটি Whats App এ SMS দেওয়া হচ্ছে কিন্তু ব্যাংকে কোনরকম টাকা CREDIT করা হচ্ছে না এই সমস্যার সম্মুখীন হচ্ছে সকলেই হতে পারে আপনার আবেদনের প্রক্রিয়াটি সঠিক হয়নি। এই সমস্যার সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে SDO অথবা BDO অফিসে গিয়ে যোগাযোগ করুন।

যুব সাথী টাকা এখনো ব্যাংকে আসেনি কেন দেখুন

যুব সাথী প্রকল্পের যদি আপনি আবেদন করে থাকেন এবং টাকা এখনো পর্যন্ত না পাওয়ার বিশেষ কারণ গুলি যেমন ব্যাংক একাউন্ট বা আইএফএসসি কোড যদি আপনার ভুল দেওয়া থাকে সেক্ষেত্রে টাকা আসতে সমস্যা হতে পারে। 

ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে যদি সঠিক ডকুমেন্টস আপলোড না হয়ে থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে তো এর জন্য আপনাকে এপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হবে। এপ্লিকেশনটি যদি আপনার আপ্রুভ হয়ে থাকে তাহলে জানবেন ডকুমেন্টসগুলো ঠিক আপলোড হয়েছে যদি অ্যাপ্লিকেশন আপলোড না হয় তাহলে আপনার ডকুমেন্টস গুলি সঠিক দেয়া হয়নি বা হতে পারে ডকুমেন্টস এর কিছু ভুল রয়েছে। 

আরও পড়ুন : Yuva Sathi Prakalpa Status Check 2026

WBIFMS Payment Status

WBIFMS (West Bengal Integrated Financial Management System) হলো মূলত  পশ্চিমবঙ্গ সরকারের অনলাইন পোর্টাল যেখানে  বিভিন্ন প্রকল্পের টাকা ও সরকারি অনুদান এই  Financial Management System এর মাধ্যমে উপভোক্তাদের ব্যাংকের একাউন্টে সরাসরি দেওয়া হয়। এই পোর্টালের মাধ্যমে যেটি বিশেষ সুবিধা যাদের একাউন্টে টাকা পাঠানো হয়েছে বা সঠিক অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার এগুলো দেখার জন্য এই পটল থেকে কিন্তু সরাসরি দেখে নেওয়া যায়। এবং যেকোনো প্রকল্প ও স্কলারশিপের টাকা পেমেন্ট স্ট্যাটাস খুব সহজে চেক করা যায় অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে। 

WBIFMS পোর্টালের আরো একটি বিশেষ সুবিধা আপনি কতগুলি পেমেন্ট পেয়েছেন বা স্কলারশিপ পেয়েছেন প্রত্যেক মাসের আপডেট পেয়ে যাবেন। যদি পেমেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার স্ট্যাটাস Success/ Paid এগুলির সমস্ত তথ্য পাওয়া যাবে।

WBIFMS Payment Status কীভাবে চেক করবেন

WBIFMS পোর্টালে খুব সহজেই মোবাইল নম্বর ব্যবহার করে পেমেন্ট স্ট্যাটাস দেখা যায়। নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • প্রথমে WBIFMS অফিসিয়াল ওয়েবসাইটে www.wbifms.gov.in যান।
  • হোমপেজে “Know Your Payment Status” অপশনটি খুলুন।
  • Search with অপশনে Mobile Number Wise সিলেক্ট করুন।
  • এরপর Registered Mobile No. বক্সে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর লিখুন।
  • তারপর Generate OTP বাটনে ক্লিক করুন।
  • আপনার মোবাইলে যে OTP আসবে সেটি OTP বক্সে লিখুন।
  • OTP সাবমিট করার পর নিচে আপনার Bank Account Number, IFSC Code এবং Payment Status দেখাবে।
যদি কোনো পেমেন্ট প্রসেস হয়ে থাকে, তাহলে এখানে Paid / Success দেখাবে। আর যদি এখনো প্রসেসে থাকে তাহলে Pending / Processing দেখাতে পারে।

Yuva Sathi Status Check by Mobile Number ( Step By Step)

Yuva Sathi WBIFMS Payment Status
STEP 1

 

Yuva Sathi WBIFMS Payment Status
STEP 2
Yuva Sathi WBIFMS Payment Status
STEP 3
 

১) যুব সাথী প্রকল্পের টাকা এখনো ব্যাংকে আসেনি কেন?

আবেদন ফর্মে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড বা মোবাইল নম্বর ভুল থাকলে টাকা আসতে দেরি হতে পারে।
 
২) যুব সাথী প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হয়েছে?
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী 07 মার্চ 2026 তারিখ থেকে ব্যাংকে টাকা দেওয়া শুরু হয়েছে।
 
৩) WhatsApp-এ মেসেজ এসেছে কিন্তু টাকা আসেনি কেন?
অনেক সময় আবেদন সম্পূর্ণ যাচাই না হলে বা ব্যাংক তথ্য ভুল থাকলে মেসেজ এলেও টাকা ক্রেডিট নাও হতে পারে।
 
৪) যুব সাথী আবেদন স্ট্যাটাস কীভাবে চেক করব?
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়ে Application Status চেক করা যায়।
 
৫) আবেদন Approved না হলে কি টাকা পাওয়া যাবে?
না, আবেদন Approved না হলে যুব সাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে না।
 
৬) ডকুমেন্ট ভুল আপলোড হলে কি হবে?
ডকুমেন্ট সঠিক না হলে আবেদন Reject বা Pending থাকতে পারে, ফলে টাকা আসতে দেরি হবে।
 
৭) WBIFMS Payment Status কী?
WBIFMS হলো West Bengal Integrated Financial Management System, যেখানে সরকারি প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস অনলাইনে দেখা যায়।
 
৮) WBIFMS Payment Status কীভাবে চেক করব?
WBIFMS ওয়েবসাইটে গিয়ে Mobile Number দিয়ে OTP ভেরিফাই করে পেমেন্ট স্ট্যাটাস দেখা যায়।
 
৯) Payment Status Pending দেখালে কী বোঝায়?
Pending বা Processing মানে পেমেন্ট এখনো প্রসেসে আছে এবং ব্যাংকে পৌঁছাতে কিছু সময় লাগতে পারে।
 
১০) সমস্যা হলে কোথায় যোগাযোগ করব?
যদি টাকা না আসে তাহলে নিকটবর্তী SDO বা BDO অফিসে যোগাযোগ করতে হবে।
 

Related Post