যুব সাথী প্রকল্প Online Status Check 2026: ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যে রাজ্যের সকল বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে DBT(Direct Benefit Transfer) এর মাধ্যমে তাদের একাউন্টে দেওয়া হবে। এই প্রকল্পের আবেদনের জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস হতে হবে। এবং বয়সের সময়সীমার ক্ষেত্রে ২১ থেকে ৪০ বছর হলেই সকল যুবক-যুবতীরা আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করতে হবে? আবেদন হয়ে গেলে কিভাবে স্ট্যাটাস চেক করবে আবেদনটি সম্পূর্ণ হয়েছে কিনা? নিচে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হলো।
Yuva Sathi Prakalpa সুবিধা
এই প্রকল্পে যাতে সকল যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারে এর জন্য অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। এছাড়া রাজ্যের যে সকল মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা চাকরির জন্য প্রচেষ্টা চালাচ্ছে, তাদের সুবিধার জন্যই মূলত এই প্রকল্প। যুব সাথী প্রকল্পের এই সুবিধা পাঁচ বছরের জন্য 1500 টাকা করে সরাসরি প্রার্থীদের ব্যাংক একাউন্টে আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হবে।
অনলাইন আবেদনের নতুন সময়সূচি
যুব সাথী প্রকল্পের আবেদন শুরু হয়েছে 15ই ফেব্রুয়ারি ২০২৬ থেকে এবং এই প্রকল্পের অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু থাকবে 26 শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত। সকল প্রার্থীদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য সন্ধ্যের 7:00 PM থেকে সকাল 9:00 AM পর্যন্ত অনলাইন পোর্টাল খোলা থাকবে। এছাড়াও অফলাইনে আবেদন করার জন্য (সকাল 10:00 AM থেকে বৈকাল 05:00 PM) এই সময়ের মধ্যে প্রার্থীদের নিয়ারেস্ট স্বনির্ভর বাংলা ক্যাম্পে গিয়ে সেখান থেকে ফর্ম সংগ্রহ করে আবেদন করতে হবে।
যোগ্যতা (Eligibility Criteria)
- আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- আবেদনকারীকে অন্তত মাধ্যমিক পাস হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
Required Documents (প্রয়োজনীয় ডকুমেন্ট)
- মাধ্যমিক/সমমানের Admit Card (Self Attested) – PDF, Max 300 KB
- মাধ্যমিক/সমমানের Marksheet/Certificate (Self Attested) – PDF, Max 300 KB
- Aadhaar Card (Self Attested) – PDF, Max 300 KB
- Voter Card (Self Attested) – PDF, Max 300 KB
- ব্যাংক পাসবুক (প্রথম পৃষ্ঠা) – PDF, Max 300 KB
- SC/ST/OBC Certificate (যদি প্রযোজ্য) – PDF, Max 300 KB
- Passport Size Photo – JPG/PNG, Max 50 KB
- Signature – JPG/PNG, Max 50 KB
- বৈধ Mobile Number (OTP ও ভবিষ্যৎ যোগাযোগের জন্য)
আবেদন নম্বর ভুলে গেলে কী করবেন?
যুব সাথী প্রকল্পে আবেদন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গেলে কোন সমস্যা নেই, পুনরায় লগইন করে এপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার জেনে নেওয়া যাবে। এর জন্য অনলাইন পোর্টালে এ লগইন করে নিতে হবে, লগইন করার সময় মনে রাখতে হবে এই প্রকল্পে আবেদনের সময় যে মোবাইল ফোন নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই মোবাইল ফোন নাম্বারটি দিয়ে লগইন করতে হবে।
Yuva Sathi Prakalpa Helpline Number
এই প্রকল্পের বিষয়ে আরো বিস্তর জানতে এবং সরকারি আধিকারিক এর সাথে কথা বলার জন্য নিম্নলিখিত দুটি ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করা যাবে।
Yuva Sathi Prakalpa Status Check Online
অনলাইন বা অফলাইনে আবেদন করার সময় আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার দেয়া হয়েছিল এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই অনলাইনের স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য প্রথমত অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিতে হবে, এরপরে Step By Step কিভাবে চেক করবেন নিচে দেওয়া হল।
![]() |
| Yuva Sathi Prakalpa Status Check |
সাধারণ সমস্যা ও সমাধান
- Pending দেখালে কী করবেন
- কিছুদিন অপেক্ষা করুন, অনেক সময় ডকুমেন্ট ভেরিফিকেশন ও অফিসিয়াল অনুমোদনে ২–৪ সপ্তাহ বা তার বেশি সময় লাগতে পারে।
- ডকুমেন্ট গুলিকে যাচাই করুন, আপনি যে নথি আপলোড করেছেন সেগুলো পরিষ্কার ও সঠিক ছিল কি না দেখে নিন। ভুল তথ্য দিলে আবেদন আটকে থাকতে পারে।
- মোবাইল ও ইমেইল চেক করুন, কোনো SMS বা ইমেইলে সংশোধনের নোটিশ এসেছে কিনা দেখুন।
- হেল্পলাইন নম্বরে ফোন করুন
- Rejected হলে কী করবেন
- Rejected হওয়ার কারণ দেখুন
সাধারণ কারণগুলো হলো:
- ভুল তথ্য প্রদান
- অসম্পূর্ণ ডকুমেন্ট
- অযোগ্যতা (বয়স/যোগ্যতার শর্ত পূরণ না হওয়া)
- ব্যাংক অ্যাকাউন্ট সমস্যার কারণে
- টাকা না পেলে কী করবেন
-
ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস চেক করুন।ব্যাংক এর অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড সঠিক ছিল কি না এবং ব্যাংক অ্যাকাউন্ট চালু (Active) আছে কি না দেখে নিন।
-
ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন কোনো Direct Benefit Transfer (DBT) এসেছে কিনা।
-
আবেদন নম্বর দিয়ে অফিসিয়াল হেল্পলাইনে অভিযোগ জানান।
FAQ
-
Yuva Sathi Prakalpa কী?
Yuva Sathi Prakalpa হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প, যার মাধ্যমে বেকার যুবকদের আর্থিক সাহায্য প্রদান করা হয়।
-
Yuva Sathi Prakalpa কারা আবেদন করতে পারে?
পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাস পার্থি, স্থায়ী বাসিন্দা, নির্দিষ্ট বয়সসীমার মধ্যে এবং বর্তমানে বেকার — তারাই আবেদন করতে পারে।
-
Yuva Sathi Prakalpa-তে কত টাকা সহায়তা দেওয়া হয়?
এই প্রকল্পে পাঁচ বছরের জন্য 1500 টাকা করে প্রতি মাসে আর্থিক সাহায্য প্রদান করা হবে।
-
কিভাবে Yuva Sathi Prakalpa Status Check করবেন?
- অফিসিয়াল ওয়েবসাইটে যান
- “Status Check” অপশন নির্বাচন করুন
- আবেদন বা Registration নম্বর দিন
- Submit বোতামে ক্লিক করুন
- এরপর আপনার আবেদনের বর্তমান অবস্থা স্ক্রিনে প্রদর্শিত হবে।
-
আবেদন নম্বর না থাকলে কীভাবে স্ট্যাটাস চেক করব?
রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে পুনরায় লগইন করে রেজিস্ট্রেশন আইডি জেনে নেওয়া যাবে।
-
ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করা যাবে কি?
অনলাইনে একবার ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর পুনরায় ব্যাংক একাউন্ট চেঞ্জ বা কারেকশন উইন্ডো দেওয়া হয়নি বা দেওয়া হয়নি।।
-
Yuva Sathi Prakalpa-এর হেল্পলাইন নম্বর কী?
- ☎️18003450117 (টোল ফ্রি)
- 📞 033-22140152


