Yuva Shakti কী?
বাংলার মুখ্যমন্ত্রী পরিবর্তন হওয়ার পর বাংলা যুব সাথী নামে যে প্রকল্প ছিল, নাম চেঞ্জ করে বর্তমানে যুবশক্তি প্রকল্প চালু করার কথা বলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো নোটিশ জারি করা হয়নি। সরকারি নোটিশ এলে আমরা ডিটেলসে জানিয়ে দেবো এর জন্য আমাদের ওয়েবসাইটের নোটিফিকেশন বেল অবশ্যই অন করে রাখবেন। এছাড়া কিভাবে আবেদন করবেন, ও আবেদনপত্র জমা দেওয়ার তারিখ ও সম্পূর্ণ আবেদন পদ্ধতি নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
কেন এই স্কিম/পোর্টাল গুরুত্বপূর্ণ
যুবশক্তি নতুন যে প্রকল্প চালু করার কথা বলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সরকারি নতুন কোন পোর্টাল এখনো পর্যন্ত চালু করেনি কিন্তু যুবসতি প্রকল্পের নামে এখনো কিন্তু সেই পোর্টাল চালু রয়েছে, এজন্য অফিসিয়ালি ভাবে জানিয়ে দেওয়া হবে কবে থেকে আবেদন শুরু হবে। যুব সাথী স্কিমে যেখানে ₹1500 টাকা দিত কিন্তু নতুন সরকার আসার পরে সেটা কি বাড়িয়ে ₹3000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে।
শিক্ষার্থী ও যুবকদের জন্য সুবিধা
রাজ্যের সকল শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আর্থিক যে খরচ রয়েছে এর জন্য অনেক শিক্ষার্থী পড়াশোনার ক্ষেত্রে বাধা হয়ে পড়ে, যার জন্য রাজ্য সরকার সকল শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য মাসে ₹৩০০০ টাকা করে দেওয়ার নতুন উদ্যোগ নিয়েছে। এই সহায়তা চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থীরা একটি সরকারি চাকরি পাচ্ছে।
Yuva Shakti স্কিমের উদ্দেশ্য
রাজ্য সরকারের পক্ষ থেকে সকল যুবক যুবতীর জন্য আর্থিক সহায়তা হিসেবে মাসিক ৩ হাজার টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পে সকল প্রার্থী আবেদন করতে পারবে ২১ থেকে ৪০ বছরের বয়সের মধ্যে বয়স হতে হবে এবং কমপক্ষে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই সকল প্রার্থী আবেদন করতে পারবে এই যুবশক্তি প্রকল্পের জন্য।
ডিজিটাল শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
এই প্রকল্পের মূল উদ্দেশ্য রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের পড়াশোনার পাশাপাশি যে আর্থিক সহায়তা প্রয়োজন এর জন্য চাকরি না পাওয়া পর্যন্ত এই আর্থিক সহায়তা দিতে থাকবে রাজ্য সরকার।
কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি
রাজ্যে নতুন সরকার চেঞ্জ হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন প্রচুর সরকারি চাকরির বিজ্ঞপ্তি আসতে চলেছে যেখানে কর্মসংস্থানের মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে।
FAQs (প্রশ্ন ও উত্তর)
1. Yuva Shakti প্রকল্প কী?
Yuva Shakti হলো রাজ্য সরকারের একটি নতুন প্রস্তাবিত প্রকল্প, যা আগে “যুব সাথী” নামে পরিচিত ছিল। নতুন সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের নাম পরিবর্তন করে “যুবশক্তি” করার কথা বলা হয়েছে। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নোটিশ প্রকাশ করা হয়নি।
2. Yuva Shakti স্কিমে কত টাকা দেওয়া হবে?
আগের যুব সাথী স্কিমে মাসিক ₹1500 টাকা দেওয়া হতো। নতুন যুবশক্তি প্রকল্পে সেই অর্থ বাড়িয়ে মাসিক ₹3000 টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।
3. কারা Yuva Shakti প্রকল্পে আবেদন করতে পারবেন?
এই প্রকল্পে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং কমপক্ষে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। শিক্ষিত বেকার যুবক ও যুবতীরা আবেদন করতে পারবেন।
4. Yuva Shakti প্রকল্পের মূল উদ্দেশ্য কী?
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা পড়াশোনা ও চাকরির প্রস্তুতি চালিয়ে যেতে পারেন।
5. Yuva Shakti আবেদন কবে শুরু হবে?
এখনো পর্যন্ত সরকারিভাবে আবেদন শুরুর তারিখ ঘোষণা করা হয়নি। সরকার থেকে অফিসিয়াল নোটিশ প্রকাশ হওয়ার পর আবেদন পদ্ধতি ও তারিখ জানিয়ে দেওয়া হবে।