Yuva Sathi Application Status Check 2026 | মার্চ থেকে মিলবে ₹1500, কিভাবে চেক করবেন পেমেন্ট স্ট্যাটাস

By Admin

March 10, 2026 4:00 AM

Yuva Sathi Application Status Check 2026

Yuva Sathi Application Status Check: পশ্চিমবঙ্গে নতুন যে যুব সাথী প্রকল্প রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরি না পাওয়া পর্যন্ত পাঁচ বছরের জন্য আর্থিক সহায়তা হিসেবে ১৫০০ টাকা করে প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হবে সরাসরি DBT মাধ্যমে। রাজ্য সরকার ঘোষণা করেছিলেন এই প্রকল্পের টাকা এপ্রিল মাস থেকে চালু হবে কিন্তু সামনে রয়েছে বিধানসভার ভোট এর জন্য এই প্রকল্পের টাকা চলতি মাসে অর্থাৎ মার্চ মাস থেকেই দেওয়া শুরু হবে। অফলাইনে যে সকল প্রার্থী আবেদন করেছিলেন সমস্ত ডাটা গুলি অনলাইনে আপলোড করা শুরু হয়ে গেছে মার্চ মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং সাথে সাথে টাকাও উপভোক্তাদের একাউন্টের দেওয়া হবে। 

Yuva saathi.wb.gov.in says

পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে যে যুব সাথী প্রকল্প চালু করা হয়েছে প্রতি মাসে ১৫০০ টাকা করে পাঁচ বছরের জন্য দেওয়া হবে। তবে এই প্রকল্পের টাকা এপ্রিল মাস থেকে চালু করার কথা ছিল কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন চলতি মাসে অর্থাৎ মার্চ মাস থেকেই প্রত্যেক প্রার্থীদের একাউন্টে  ১৫০০ টাকা করে দেওয়া হবে। অফলাইনের মাধ্যমে যে সকল প্রার্থী আবেদন করেছে তাদের সমস্ত ডাটাগুলি এন্ট্রি করা শুরু হয়ে গেছে এবং সাথে সাথে টাকা পেমেন্ট দিতে শুরু করে দিয়েছে। আপনি কিভাবে চেক করবেন আপনার একাউন্টে টাকা ঢুকলো কিনা। সম্পূর্ণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো। 

আরও পড়ুন : Yuva Sathi Prakalpa Status Check 2026

WhatsApp বা SMS মেসেজ এলে কী বুঝবেন

যুব সাথীর প্রকল্পের স্ট্যাটাস সরাসরি মোবাইলের মাধ্যমে চেক করা যাবে কিন্তু বর্তমানে সমস্ত ডাটাগুলি এন্ট্রি করার জন্য আপনার অ্যাপ্লিকেশনটি Approve হয়েছে কি না তা দেখার জন্য কিছুদিন সময় লাগবে কারণ সমস্ত ডাটা গুলি এন্ট্রি হয়ে যাওয়ার পরে এই সমস্ত প্রক্রিয়া গুলি চালু করা হবে। এর জন্য প্রার্থীদের জানানো যাচ্ছে যে whatsapp এর মাধ্যমে একটি এসএমএস পাঠানো হচ্ছে, যদি আপনার মোবাইলে এই এসএমএস এসে থাকে তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে যান যে আপনার অ্যাপ্লিকেশনটি approve করা হয়েছে এবং চলতি মাসের থেকে আপনি প্রথম মাসের টাকা পেতে শুরু করবেন ১৫০০ টাকা করে এবং আপনি যুবশ্রী প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করেছেন । 

Yuva Sathi money transfer date

Yuva সাথী প্রকল্পের টাকা আপনি যদি আবেদন করে থাকেন তাহলে খুব শিগ্রই আপনার একাউন্টে ঢুকতে চলেছে ১৫০০ টাকা করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে যুব সাথী প্রকল্পের টাকা পয়লা এপ্রিল থেকে দেওয়া শুরু হবে কিন্তু বিশেষ কিছু সমস্যা থাকার কারণে তিনি ঘোষণা করেন  মার্চ মাস থেকে সাথে প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। কারণ এপ্রিল মাসে ভোটের জন্য সময় কম থাকার কারণে এই বিশেষ উদ্যোগ নিয়েছেন।

Yuva Sathi Status Check by Mobile Number (Step-by-Step)

  • প্রথমে যুব সাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • হোমপেজে “Application Status / Status Check” অপশনটি ক্লিক করুন।
  • আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর লিখুন।
  • যদি OTP আসে, তাহলে OTP দিয়ে ভেরিফাই করুন।
  • এরপর স্ক্রিনে আপনার Application Status (Approve / Pending / Rejected) দেখা যাবে।
  • যদি Approve দেখায়, তাহলে খুব শিগগিরই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ টাকা DBT মাধ্যমে ট্রান্সফার হবে।

FAQs

 

১. এই প্রকল্পে প্রতি মাসে কত টাকা পাওয়া যাবে?
এই প্রকল্পের আওতায় উপভোক্তারা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

২. কতদিন পর্যন্ত এই টাকা দেওয়া হবে?
যুব সাথী প্রকল্পের টাকা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত দেওয়া হবে।

৩. টাকা কীভাবে দেওয়া হবে?
টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) মাধ্যমে পাঠানো হবে।

৪. যুব সাথী প্রকল্পের টাকা কবে থেকে শুরু হবে?
প্রথমে ঘোষণা করা হয়েছিল যে এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু হবে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে এখন মার্চ মাস থেকেই টাকা দেওয়া শুরু হবে।

৫. যারা অফলাইনে আবেদন করেছেন তাদের কী হবে?
যারা অফলাইনে আবেদন করেছেন তাদের সমস্ত ডাটা বর্তমানে অনলাইনে আপলোড করা হচ্ছে। মার্চ মাসের মধ্যেই এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা।

৬. আবেদন অনুমোদিত (Approve) হয়েছে কি না কীভাবে জানা যাবে?
বর্তমানে ডাটা এন্ট্রির কাজ চলছে। এই কাজ শেষ হলে মোবাইল নম্বরের মাধ্যমে স্ট্যাটাস চেক করার সুবিধা চালু হবে।

৭. WhatsApp বা SMS এ কোনো মেসেজ এলে তার মানে কী?
যদি আপনার মোবাইলে WhatsApp বা SMS আসে, তাহলে ধরে নেওয়া যাবে যে আপনার আবেদনটি Approve হয়েছে এবং আপনি খুব শিগগিরই প্রকল্পের টাকা পেতে শুরু করবেন।

8. যুব সাথী প্রকল্পের স্ট্যাটাস কি মোবাইল দিয়ে চেক করা যাবে?
হ্যাঁ, ভবিষ্যতে মোবাইল নম্বর ব্যবহার করে স্ট্যাটাস চেক করা যাবে। তবে বর্তমানে সব ডাটা আপলোড শেষ হওয়ার পর এই সুবিধা চালু হবে।

৯. টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে?
ডাটা এন্ট্রি সম্পূর্ণ হওয়ার পর থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ১৫০০ টাকা করে ট্রান্সফার শুরু হবে, যা মার্চ মাস থেকেই দেওয়া শুরু হতে পারে।

 

Related Post