Yuva Sathi Camp Location Check 2026 – Find Your Camp Date & Venue Online

By Admin

February 24, 2026 9:26 AM

Yuva Sathi Camp Location Check

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন যে যুব সাথী প্রকল্পের ঘোষণা করেছে, এই প্রকল্পের বিশেষ সুবিধা রাজ্যের সকল মাধ্যমিক পাস বেকার যুবক-যুবতীদের প্রতিমাসে পনেরশো টাকা করে দেওয়া হবে আর্থিক সহায়তার জন্য। এই প্রকল্পের আবেদনের জন্য অনলাইন অথবা অফলাইন দুই এর মাধ্যমে আবেদন করতে পারবে। তবে অনলাইনে আবেদনের জন্য (সন্ধ্যে ৭:০০ থেকে সকাল ৯:০০) নির্দিষ্ট সময় এর মধ্যে আবেদন করতে হবে এবং অফলাইনে আবেদনের জন্যে সকাল ১০:০০ টা থেকে বিকেল ৫:০০ মধ্যে আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের জন্য আপনার নিকটবর্তী স্বনির্ভর বাংলা ক্যাম্প ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করে আবেদন করতে হবে। 

Yuva Sathi Camp Location কেন গুরুত্বপূর্ণ?

রাজ্যের সকল যুবক-যুবতীদের জন্যই এই বিশেষ প্রকল্প কোনো পার্থী যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হয় এর জন্যে রাজ্য সরকার অনলাইন অথবা অফলাইন এই দুটি আবেদন পক্রিয়া চালু করেছে। যুব সাথী প্রকল্পের অফলাইনে ফর্ম  ফিলাপ করার জন্য নিকটবর্তী ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ করে আবেদন করতে হবে। তবে এই নিকটবর্তী ক্যাম্প কোথায় কোথায় বসেছে তোমরা কিভাবে জানবে? এর জন্য নিচে বিস্তারিত আলোচনা করা হলো। এছাড়াও ক্যাম্পে যাওয়ার পূর্বে তোমাদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে তা না হলে তোমরা ফর্ম সংগ্রহ করতে পারবেনা যেমন:- আধার কার্ড, ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ও মার্কশিটের জেরক্স এবং ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, কাস্ট সার্টিফিকেট, এবং এই সমস্ত ডকুমেন্টগুলিকে এক কপি করে জেরক্স ও Self Attested করে নিতে হবে। জেরক্স কপি ডকুমেন্টসগুলিকে ফর্ম জমা দেওয়ার সময় একইসাথে জমা দিতে হবে।  

অনলাইনে Yuva Sathi Camp Location Check করার পদ্ধতি

অফলাইনে আবেদনের জন্য যুব সাথী প্রকল্পের ক্যাম্প লোকেশন আপনার মোবাইল ফোন দিয়েই চেক করে নিতে পারবেন। যুব সাথী প্রকল্পে অফলাইনে ফরম ফিলাপ করার জন্য, আপনার নিকটবর্তী কোন কোন জায়গায় যুব সাথী ক্যাম্প লোকেশন বসবে এবং কোন কোন তারিখে সেগুলো আপনারা খুব সহজেই চেক করে নিতে পারবেন। এই প্রকল্পে সকল প্রার্থীরা যাতে আবেদন করতে পরে তার জন্য যুব সাথী ক্যাম্প লোকেশন জেনে নেওয়াটা খুবই দরকার।

  • অফিসিয়াল ওয়েবসাইটে যান https://apas.wb.gov.in
  • Find Your Camp অপশন ক্লিক করুন
  • এরপরে ডিসট্রিক্ট সিলেক্ট করুন,
  • রপরে AC অপশনে তোমাদের সিটি সিলেক্ট করতে হবে 
  • এরপরে ব্লক বা লোকাল বডি থেকে তোমাদের নেয়ারেস্ট লোকেশন সিলেক্ট করতে হবে
  • এইভাবে তোমরা খুব সহজে Camp Date এবং Venue জেনে নিতে পারবে।
 
আরও পড়ুন : Yuva Sathi Prakalpa Status Check 2026

Yuva Sathi Camp Location Check Step By Step

Yuva Sathi Camp Location Check
STEP 1

 

Yuva Sathi Camp Location Check
STEP 2
Yuva Sathi Camp Location Check
STEP 3
 

Camp Location-এ গেলে কী কী ডকুমেন্ট লাগবে

  • আধার কার্ডের জেরক্স কপি
  • ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কপি
  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স কপি
  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিটের জেরক্স কপি
  • ২ কপি পাসপোর্ট সাইজ ছবি

নির্দেশ: উপরের প্রতিটি ডকুমেন্টের এক কপি করে জেরক্স নিয়ে নিজের স্বাক্ষর (Self Attested) করে আনবেন।

Camp Location না দেখালে কী করবেন

  • ওয়েবসাইট রিফ্রেশ করুন
  • সঠিক তথ্য দিন
  • স্বনির্ভর বাংলা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন

Help Desk / অফিসিয়াল হেল্পলাইন নম্বর

  • ☎️18003450117 (টোল ফ্রি)
  • 📞033-22140152

FAQ (প্রশ্ন ও উত্তর)

 
1. যুব সাথী ক্যাম্প লোকেশন কেন জানতে হবে?

অফলাইনে ফর্ম ফিলআপ করতে হলে আপনার নিকটবর্তী ক্যাম্পের তারিখ (Date) ও স্থান (Venue) আগে থেকে জানা জরুরি।

2. কীভাবে অনলাইনে ক্যাম্প লোকেশন চেক করবো?

আপনি মোবাইল ফোন দিয়েই খুব সহজে চেক করতে পারবেন।

ধাপগুলো হলো:

  • অফিসিয়াল ওয়েবসাইটে যান: https://apas.wb.gov.in
  • Find Your Camp অপশনে ক্লিক করুন
  • আপনার District (জেলা) সিলেক্ট করুন
  • AC (Assembly Constituency) অপশনে আপনার সিটি/এলাকা সিলেক্ট করুন
  • Block বা Local Body থেকে নিকটবর্তী লোকেশন সিলেক্ট করুন
  • এরপর Camp Date ও Venue দেখে নিন
3. মোবাইল ফোন দিয়েই কি করা যাবে?

হ্যাঁ, যেকোনো স্মার্টফোন দিয়ে ওয়েবসাইটে ঢুকে এই তথ্য দেখা যাবে।

4. ক্যাম্প লোকেশন দেখার জন্য কি লগইন করতে হবে?

না, সাধারণত Find Your Camp অপশনে লগইন ছাড়াই তথ্য দেখা যায়।

5. যদি লোকেশন না দেখায় তাহলে কী করবো?
  • সঠিক জেলা ও এলাকা নির্বাচন করেছেন কিনা চেক করুন
  • কিছুদিন পর আবার চেষ্টা করুন (নতুন তারিখ আপডেট হতে পারে)
  • নিকটবর্তী ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন
6. কাদের জন্য এই ক্যাম্প লোকেশন দরকার?

যারা যুব সাথী প্রকল্পে অফলাইনে আবেদন করতে চান, তাদের সবার জন্য ক্যাম্প লোকেশন জানা প্রয়োজন।

 

Related Post