পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বারা বাংলার বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তার জন্য প্রতিমাসে পনেরশো টাকা করে দেওয়ার এই নতুন উদ্যোগ হলো যুব সাথী প্রকল্প। এই প্রকল্পে সকল মাধ্যমিক পাস উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা সকলেই আবেদন করতে পারবে। বয়সের সময়সীমার ক্ষেত্রে ২১ থেকে ৪০ বছর হতে হবে। আবেদন করার জন্য অনলাইন এবং অফলাইন দুইভাবে আবেদন করা যাবে। তবে অনলাইনে আবেদন করার জন্য নতুন সময়সূচী পরিবর্তন করা হয়েছে। নিচে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
যুব সাথী প্রকল্পের নতুন অনলাইন আবেদন সময়সূচি ২০২৬
এই প্রকল্পের আবেদন করার জন্য রাজ্য সরকার অনলাইন পোর্টাল চালু করেছে, যাতে সকল যোগ্য যুবক-যুবতিরা আবেদন করতে পারে। এই প্রকল্প চালু হয়েছে ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যেখানে অফলাইনের মাধ্যমে আবেদন করা নেওয়া হচ্ছিল, কিন্তু দীর্ঘ সময় ও অনেক ফর্ম বাতিলের জন্য অনেক প্রার্থী আবেদন করার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল তাই এই সুবিধার্থে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা হয়েছে। অনলাইনে আবেদন করার জন্য সকল প্রার্থী বাড়িতে বসেই নির্ভুলভাবে মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে।
অনলাইন আবেদন নেওয়া হবে সন্ধে 7:00 PM থেকে এবং এই অনলাইনে আবেদন প্রক্রিয়ায় চালু থাকবে সকাল 9:00 AM পর্যন্ত। অফলাইনে আবেদন করার জন্য সকাল ১০ টা থেকে বিকাল 05:00 PM পর্যন্ত আবেদন নেওয়া হবে। আবেদনের লাস্ট ডেট ২৬ শে ফেব্রুয়ারি ২০২৬।
কিভাবে অনলাইনে আবেদন করবেন?
এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে https://apas.wb.gov.in ভিজিট করতে হবে। ফর্ম ফিলাপ করার আগে বিশেষ কিছু কথা অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে কারণ এখনো পর্যন্ত এডিট উইন্ডো বা ভুল পরিবর্তন করার কোনরকম অপশন দেওয়া নেই। সুতরাং অনলাইনের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে হবে তা না হলে আবেদনটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
Self Attested ডকুমেন্ট অনলাইনে আপলোড করতে হবে?
পূর্বে অনলাইনে আবেদন সময় কোন প্রকার Self Attested করে ডকুমেন্টস আপলোডের বিষয়ে বলা ছিল না। কিন্তু 20 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে অনলাইনে আবেদনের ক্ষেত্রে নতুন কিছু নিয়মাবলী চেঞ্জ করা হয়েছে। অনলাইনে আবেদন করার সময় যে সকল ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেগুলিকে জেরক্স কপি করে সেলফ Self Attested করে ডকুমেন্টস গুলিকে স্ক্যান করিয়ে PDF ফাইলে রূপান্তরিত করে অনলাইনে আপলোড করতে হবে।
Present Occupation অপশনে কি দিতে হবে?
অনলাইনে আবেদন করার সময় অনেকেই present অকুপেশন অপশনে কি বসাতে হবে সেটি নিয়ে বিশেষ চিন্তিত হচ্ছে। কিন্তু এই স্থানে Unemployed দিয়েই ফর্ম ফিলাপ করতে হবে।
এই প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারবে?
এই প্রকল্প আবেদন শুরু হওয়ার প্রথমে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, যে কারা কারা এই প্রকল্পের আবেদন করতে পারবে। এই প্রকল্পে আবেদন করার জন্য সরকারি অন্য কোন প্রকল্পে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না বা করলেও সেটি রিজেক্ট হয়ে যাবে। এছাড়াও যদি আপনি GST Tax Pay ID থেকে থাকে তাহলে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
বিবাহিত মহিলারা কিভাবে ফর্ম ফিলাপ করবে?
আবেদনের ক্ষেত্রে বিবাহিত যুবতীদের বিশেষ কিছু নিয়মাবলী, অনেকেই আছেন আবেদন করার সময় তাদের নামের পরিবর্তনের কারণে কি কি ডকুমেন্টস ব্যবহার করতে পারবে বোঝে উঠতে পারছে না! এই প্রকল্পটি মূলত মাধ্যমিক পাস সকল যুবক যুবতীদের জন্য তাই যোগ্য প্রার্থীরা আবেদন করার জন্য তাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট, মার্কসিট, এডমিট কার্ডে যেই নামটি ব্যবহার করা হয়েছে সেটিকেই আবেদনের সময় ব্যবহার করতে পারবে।
ভুল হলে কি পরে এডিট করা যাবে?
অনলাইনে আবেদন করার সময় বা অফলাইনে আবেদন করার সময় যদি কোন প্রকার ভুল হয়ে থাকে এবং সেটি যদি সাবমিট হয়ে যায় তাহলে পুনরায় আর ভুল সংশোধন করা যাবে না। অনলাইন পোর্টালে মূলত ভুল সংশোধনের কোন অপশন দেওয়া হয়নি সুতরাং নির্ভুলভাবে ফরম ফিলাপ করতে হবে।
Required Documents List (Online Apply করার জন্য)
মাধ্যমিক বা সমমানের Admit Card (Self Attested)
- ফরম্যাট: PDF Only
- File Size: সর্বোচ্চ 300 KB
মাধ্যমিক বা সমমানের Marksheet / Educational Certificate (Self Attested)
- ফরম্যাট: PDF Only
- File Size: সর্বোচ্চ 300 KB
Aadhaar Card Copy (Self Attested)
- ফরম্যাট: PDF Only
- File Size: সর্বোচ্চ 300 KB
Voter Card Copy (Self Attested)
- ফরম্যাট: PDF Only
- File Size: সর্বোচ্চ 300 KB
ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠা (Self Attested)
- ফরম্যাট: PDF Only
- File Size: সর্বোচ্চ 300 KB
SC / ST / OBC Certificate (যদি প্রযোজ্য হয়, Self Attested)
- ফরম্যাট: PDF Only
- File Size: সর্বোচ্চ 300 KB
সাম্প্রতিক Passport Size Photo
- ফরম্যাট: JPG বা PNG
- Image Size: সর্বোচ্চ 50 KB
আবেদনকারীর Signature
- ফরম্যাট: JPG বা PNG
- Image Size: সর্বোচ্চ 50 KB
একটি বৈধ Mobile Number
- OTP / Secret PIN পাঠানো হবে
- ভবিষ্যতের সব যোগাযোগের জন্য ব্যবহার হবে
Yuva Sathi Online Apply – Step By Step Guide
- অফিসিয়াল ওয়েবসাইটে যান https://apas.wb.gov.in
- রেজিস্ট্রেশন করুন (মোবাইল নম্বর ও OTP দিয়ে)
- ব্যক্তিগত তথ্য পূরণ করুন
- শিক্ষাগত যোগ্যতা লিখুন
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন
- ফাইনাল সাবমিট করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করুন
- সাবমিট করে প্রিন্ট কপি সংরক্ষণ করুন
![]() |
| STEP 01 |
![]() |
| STEP 02 |
![]() |
| STEP 03 |
![]() |
| STEP 04 |
![]() |
| STEP 05 |




