কারা কারা আবেদন করতে পারবেন
এই প্রকল্পে আবেদনের পূর্বে বিশেষ তথ্য যদি আপনি কৃষক বন্ধু অথবা বর্গা চাষী প্রকল্পগুলিতে আবেদন করে থাকেন বা এই প্রকল্পগুলি থেকে সুবিধা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পের আবেদন করতে পারবেন না।
এই ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের জন্য শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে যারা অন্যের জমিতে জীবিকা নির্বাহ করে বা অন্যের জমিতে কৃষিকাজের উপর নির্ভরশীল তারাই এই প্রকল্পের বছরের চার হাজার টাকা করে পাবে।
কত টাকা পাওয়া যাবে?
রাজ্য সরকার (Bhumihin Krishak Bandhu) ভূমিহীন চাষীদের জন্য আর্থিক সহায়তা হিসেবে বার্ষিক ₹4000 টাকা করে দেওয়া হবে এই ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের মাধ্যমে। এই টাকা মূলত দুইটি মরশুমে ফসলের সময় দেওয়া হবে অর্থাৎ বছরে দুইবার ₹2000 টাকা করে দেওয়া হবে মোট ₹4000 টাকা। সরকার এই প্রকল্প চালু করার পেছনে রয়েছে বিশেষ কারণ অনেক চাষী রয়েছে যারা অন্যের জমির কৃষিকাজ এর উপর নির্ভরশীল এবং তাদের নিজস্ব জমি নেই তাদের জন্যই এই বিশেষ প্রকল্প।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)
- আধার কার্ড
- ভোটার কার্ড
- ব্যাংক পাসবই
- পাসপোর্ট সাইজ ছবি
- মোবাইল নম্বর
- অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইনে আবেদন পদ্ধতি (Online Apply Process)
- অফিসিয়াল ওয়েবসাইটে যান
- রেজিস্ট্রেশন করুন
- লগইন করে ফর্ম পূরণ করুন
- ডকুমেন্ট আপলোড করুন
- সাবমিট করে রিসিপ্ট ডাউনলোড করুন
অফলাইনে আবেদন পদ্ধতি (Offline Apply Process)
- নিকটবর্তী ব্লক অফিস / ক্যাম্পে যান
- ফর্ম সংগ্রহ করুন
- সঠিকভাবে পূরণ করুন
- প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন
আবেদন করার গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
- আবেদন শুরুর তারিখ:- ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- আবেদন শেষের তারিখ:- ২৬ ফেব্রুয়ারী ২০২৬
কত টাকা পাওয়া যাবে? (Benefits / Financial Assistance)
এই ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের টাকা ধাপে ধাপে দেওয়া হবে অর্থাৎ বছরে দুইটি ফসলের মরশুমে দেওয়া হবে ₹2000 টাকা করে মোট ₹4000 টাকা। এই প্রকল্পে আবেদন করার জন্য নির্দিষ্ট ব্যাংক অর্থাৎ যে ব্যাংকের সাথে DBT লিংক রয়েছে সেই ব্যাংকের Account Number এবং IFSC Code দিয়ে সঠিকভাবে ফর্ম ফিলাপ করতে হবে তা না হলে টাকা আসতে সমস্যা হবে।
আবেদন স্ট্যাটাস চেক করার পদ্ধতি (Check Status)
- অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করুন www.krishakbandhu.wb.gov.in
- Acknowledgement No /Aadhar Number অথবা মোবাইল নম্বর দিন
- Click on Search Button
- এর পর সরা সরি আপনার নাম ও স্টেটাস দেখাবে
FAQ (Frequently Asked Questions)
কিভাবে আবেদন করব?
ভূমিহীন খেদমত প্রকল্পে আবেদন করার জন্য অনলাইন অথবা অফলাইন এর মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইনের জন্য নিকটবর্তী ব্লক অফিস থেকে ফর্ম নিয়ে ফিলাপ করে জমা দিতে হবে।
কারা এই প্রকল্পের সুবিধা পাবে?
এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ভূমিহীন চাষীরাই অর্থাৎ যারা অন্যের জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে সেই সকল চাষী বছরে ₹৪০০০ টাকা করে পাবে।
টাকা কবে পাব?
এই প্রকল্পের আবেদন ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে তবে টাকা দিতে দেওয়া শুরু হয়ে গেছে মার্চ মাস থেকে।
মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে কি?
আবেদন করার পূর্বে সঠিক তথ্য গুলি ফিলাপ করে আবেদন করবেন তা নাহলে এখনো পর্যন্ত এডিট উইন্ডো বা ভুল সংশোধনের কোন প্রক্রিয়া চালু করা হয়নি। আপাতত মোবাইল নাম্বার পরিবর্তন করার কোন অপশন দেওয়া নেই।