Yuva Sathi Form Fill Up | আবেদন বাতিলের কারণ, DBT ও ব্যাংক সংক্রান্ত ভুল

By Admin

February 26, 2026 5:09 AM

Yuva Sathi Form Fill Up
 

Yuva Sathi Form Fill Up 2026 Guide: যুব সাথী প্রকল্পে আবেদনের পূর্বে বিশেষ কিছু সর্তকতা অবলম্বন করার পরেই ফর্ম ফিলাপ করতে হবে তা না হলে আপনার আবেদনটি রিজেক্ট হয়ে যেতে পারে। কি কি সেই সর্তকতা নীচে বিস্তারিত আলোচনা করা হলো। রাজ্য  সরকারের তরফ থেকে যে নতুন উদ্যোগ সকল বেকার যুবক-যুবতীদের জন্য প্রতিমাসে 1500 টাকা করে দীর্ঘ পাঁচ বছরের জন্য দেওয়া হবে। এর জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস যোগ্যতা ও ২১ থেকে ৪০ বছর বয়স হতে হবে। রাজ্য সরকার আরো জানিয়েছে যে এই প্রকল্পর টাকা আগস্ট মাস থেকে দেওয়ার কথা ছিল কিন্তু ১লা এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু করবে। 

যুবসাথী আবেদন রিজেক্ট হওয়ার প্রধান কারণসমূহ

ব্যাংকের সাথে DBT Link না থাকা

অনেক প্রার্থী আবেদন করছেন যাদের ব্যাংকের একাউন্টের এর সাথে DBT (Direct Benefit Transfer) লিংক নেই বা যে ব্যাংকের একাউন্টে DBT লিংক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর না দিয়ে অন্য কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া। যদি আপনি অন্য কোন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকেন যেটিতে DBT লিংক রয়েছে, চিন্তার কোন কারণ নেই আপনারা এন পি সি আই site এ গিয়ে DBT ব্যাংক একাউন্ট চেঞ্জ করে নিতে পারবেন। 

শিক্ষাগত যোগ্যতার ভুল তথ্য

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক পাস প্রার্থী আবেদন গ্রহণযোগ্য কিন্তূ অফলাইনে বা অনলাইনে ডকুমেন্টস আপলোডের ও জমা দেয়ার সময় অন্য কোন শিক্ষাগত যোগ্যতা আপলোড করে দেওয়া। 

এছাড়াও বিবাহিত মহিলারা বর্তমানে যাদের নাম পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে বর্তমান নামের সাথে মাধ্যমিকের নামের মিল না থাকা। সুতরাং এক্ষেত্রে বিবাহিত যুবতীদের অবশ্যই মাধ্যমিকের নামের সাথে একই নাম অনুযায়ী ডকুমেন্টস গুলো জেরক্স কপি করে সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে।

বয়সের সীমাবদ্ধতা না মানা

যুব সাথী প্রকল্পে আবেদনের জন্য বয়সের সময়সীমা ২১ থেকে ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। কিন্তু অনেক প্রার্থী আবেদন করেছেন যাদের বয়স ১৮ বা ১৯ বছর বা ৪০ বছর পেরিয়ে গেছে সেক্ষেত্রে আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। 

ছবির ওপর স্বাক্ষর না করা

অফলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদন ফর্মটির ছবির ঠিক ওপরে সিগনেচার করতে হবে, এক্ষেত্রে অনেক প্রার্থী সিগনেচার না করেই ফর্মটিকে জমা দিয়ে দিয়েছে। তো এর জন্য রয়েছে একটিমাত্র সমাধান আপনি সেই ফর্মটিকে সংগ্রহ করে ভুল সংশোধন করে আবার জমা দিতে পারেন অথবা অনলাইনে আবেদন করে দিতে পারেন। কারণ অফলাইনের ডাটাগুলি এন্ট্রি করতে বেশ কিছুদিন সময় লেগে যাবে কিন্তু সেগুলি যদি আপনি অনলাইনে আপলোড করেন সেক্ষেত্রে আপনি ফর্মটি রিজেকশন হওয়া থেকে বিরত থাকবেন। 

আরও পড়ুন : Yuva Sathi Apply Online

ব্যাংক ডিটেইলসে ভুল (সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ)

যুব সাথী প্রকল্পে আবেদনের পূর্বে সঠিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস না দিলে টাকা আস্তে সমস্যা হবে কারণ টাকা সরাসরি DBT মাধ্যমে পাঠানো হয়।

সাধারণ ভুলসমূহ:

  • IFSC Code ভুল
  • আধার লিংক না থাকা
  • নামের বানানে তফাত
  • ভুল অ্যাকাউন্ট নম্বর

অস্পষ্ট বা ভুল নথি আপলোড

অনলাইনে ডকুমেন্টস আপলোডের সময় কোনরকম ঝাপসা বা অস্পষ্ট ডকুমেন্টস আপলোড করা যাবে না। 

যে ডকুমেন্টগুলো পরিষ্কার হতে হবে:

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • কাস্ট সার্টিফিকেট
  • মার্কশিট

২৯৪টি ক্যাম্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট

রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে দুয়ারে সরকার ক্যাম্প বসছে। এই দুয়ারে সরকার ক্যাম্পে অফলাইনে আবেদন এর জন্য ফর্ম সংগ্রহ করে এই প্রকল্প গুলিতে আবেদন করা যাচ্ছে। যুব সাথী প্রকল্প সহ একাধিক প্রকল্পের রেজিস্ট্রেশন একই ক্যাম্পে করা যাবে।

কোন কোন প্রকল্পের আবেদন করা যাবে

গুরুত্বপূর্ণ বিষয়:

বিপুল সংখ্যক ফর্মের ডেটা এন্ট্রি সময়সাপেক্ষ

অফলাইন ও অনলাইন ডুপ্লিকেট হলে সাধারণত অনলাইন আবেদন স্থায়ী থাকে।

কীভাবে আবেদন রিজেক্ট হওয়া এড়াবেন?

  • নিজের ব্যাংক অ্যাকাউন্ট (ডিবিটি লিংক)
  • IFSC Code সঠিক
  • আধার লিংক করা
  • সব ডকুমেন্ট পরিষ্কার
  • সঠিক অ্যাকাউন্ট নম্বর
  • নামের সঠিক বানানে

FAQs 

১) যুবসাথী প্রকল্প কী?

উত্তর: যুবসাথী প্রকল্প হলো রাজ্য সরকারের একটি উদ্যোগ যেখানে বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ₹১৫০০ টাকা করে ৫ বছর পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়।

২) কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন?

উত্তর: 

  • ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ
  • বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর
  • আবেদনকারীকে বেকার হতে হবে

৩) কবে থেকে টাকা দেওয়া শুরু হবে?

উত্তর: সরকারের ঘোষণা অনুযায়ী আগস্ট থেকে দেওয়ার কথা থাকলেও, ১লা এপ্রিল থেকে অর্থ প্রদান শুরু হবে।

৪) DBT লিংক না থাকলে কি হবে?

উত্তর:

  • ব্যাংক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) লিংক না থাকলে আবেদন বাতিল হতে পারে।
  • ভুল ব্যাংক অ্যাকাউন্ট দিলে টাকার সমস্যা হবে।
  • প্রয়োজনে NPCI সাইটে গিয়ে DBT ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করা যাবে।

৫) ব্যাংক ডিটেইলসে ভুল দিলে কি হবে?

উত্তর: এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। ভুল অ্যাকাউন্ট নম্বর বা IFSC দিলে টাকা পৌঁছাবে না, কারণ অর্থ সরাসরি DBT মাধ্যমে পাঠানো হয়।

৬) শিক্ষাগত যোগ্যতার ভুল তথ্য দিলে কী হবে?

উত্তর:

  • মাধ্যমিক পাশের ডকুমেন্ট ছাড়া অন্য যোগ্যতার কাগজ আপলোড করলে আবেদন বাতিল হতে পারে।
  • ভুল তথ্য দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

৭) বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কী সতর্কতা জরুরি?

উত্তর:

  • বিবাহের পর নাম পরিবর্তন হলে বর্তমান নাম ও মাধ্যমিক সার্টিফিকেটের নামের মিল থাকতে হবে।
  • সব ডকুমেন্ট মাধ্যমিকের নাম অনুযায়ী সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি জমা দিতে হবে।

৮) বয়সসীমা মানা না হলে কী হবে?

উত্তর: 

  • ২১ বছরের কম বা ৪০ বছরের বেশি হলে আবেদন সরাসরি বাতিল হবে।
  • ১৮-১৯ বছর বা ৪০ বছরের বেশি প্রার্থী আবেদন করলে তা গ্রহণযোগ্য নয়।

৯) অফলাইনে আবেদন করলে ছবির উপর সিগনেচার না করলে কী হবে?

উত্তর: ছবির ওপর সিগনেচার না করলে আবেদন বাতিল হতে পারে।

ভুল সংশোধন করে পুনরায় জমা দিতে হবে অথবা অনলাইনে নতুন করে আবেদন করতে পারেন।

১০) অফলাইন না অনলাইন—কোনটি ভালো?

উত্তর: অনলাইনে আবেদন করলে দ্রুত প্রসেস হয় এবং ভুল সংশোধনের সুযোগ বেশি থাকে। অফলাইন ডেটা এন্ট্রিতে সময় লাগে।

Related Post