Yuva Sathi Prakalpa Status Check
রাজ্য সরকারের নতুন প্রকল্প যুব সাথী যাদের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি ভোটের আগে না পরে এই টাকা আসবে এই নিয়ে রয়েছে বিশেষ সংশয়। যে সকল প্রার্থী যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন টাকা দেওয়া শুরু হয়েগেছে এবং অনেকের ব্যাংক একাউন্টে টাকা ঢোকার SMS এসে গেছে। অনেক প্রার্থী আছে যাদের কিছু ভুল ত্রুটি বা IFSC Code এবং ব্যাংক Account Number এই সমস্ত গুলি সঠিক না দেওয়ার কারণে টাকা আসতে সমস্যা হচ্ছে। সুতরাং এ ধরনের ভুল যদি আপনার হয়ে থাকে তাহলে আপনারা স্ট্যাটাস থেকে জেনে নিতে পারবেন যে আপনার এপ্লিকেশনটি কি অবস্থায় রয়েছে। ব্যাংকে টাকা না আসার পেছনে রয়েছে বিশেষ কারণ সেটা হতে পারে ডিভিডি লিংক অথবা আপনার ব্যাংকের সাথে আধারের লিঙ্ক নেই। টাকা না এলে কি করবেন নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
Yuva Sathi প্রকল্পের টাকা না এলে কি করবেন
ইতিমধ্যে বাংলায় ইলেকশন কমিশনের তরফ থেকে ভোট দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে 23 এপ্রিল ও 29 শে এপ্রিল ভোট শুরু হবে। যুব সাথী এছাড়াও অন্যান্য প্রকল্পগুলির টাকা কবে ঢুকবে ভোটের আগে না ভোটের পরে? যুবশতী প্রকল্পে যুব সাথী প্রকল্পে যাদের টাকা ঢোকার এসএমএস এসেছে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে কোনো রকম এখনো পর্যন্ত টাকা আসেনি অথবা পেমেন্ট Failled, অ্যাপ্লিকেশন রিজেক্ট, প্রভৃতি সমস্যার কারণে টাকা নাও আসতে পারে। এর জন্য কি পুনরায় আবেদন করতে হবে? যদি এপ্লিকেশন করার সময় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এছাড়ো মোবাইল ফোন নাম্বার এগুলো ভুল থাকলে এখনো পর্যন্ত ওয়েবসাইটে কোন রকম ভাবে কারেকশন উইন্ডো দেওয়া নেই। এর জন্য প্রার্থীদের অবশ্যই SDO অথবা BDO অফিস গিয়ে এ ছাড়াও এই টোল ফ্রি নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন।
Yuva Sathi প্রকল্পের টাকা ভোটার আগে না পরে ?
রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন উদ্যোগ বাংলার বেকার যুবক-যুবতীদের জন্য মাধ্যমিক প্রার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তার জন্য দেওয়া হবে। এই প্রকল্পে যে সকল প্রার্থী আবেদন করেছেন যদি টাকা এখনো পর্যন্ত না এসে থাকে। তাহলে এপ্লিকেশন স্ট্যাটাস চেক করে জেনে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি সফল হয়েছে কিনা। তবে অফলাইনে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের ডাটা গুলি বর্তমানে অনলাইনে ডাটা এন্ট্রি প্রক্রিয়ার কাজ চলছে সমস্ত ডাটাগুলি এন্টি হওয়ার পরেই এই স্ট্যাটাস চেক অপশন খোলা হবে করা হবে। যদি অনলাইনে স্ট্যাটাস চেক করতে না পারেন সে ক্ষেত্রে WBIFMS এর মাধ্যমে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন খুব সহজে।
WBIFMS এর মাধ্যমে কিভাবে পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন
West Bengal Integrated Financial Management System (WBIFMS) হল পশ্চিমবঙ্গের অর্থ বিভাগ যেখানে সমস্ত প্রকল্প এবং আর্থিক লেনদেনের ম্যানেজমেন্ট করে এই সংস্থার মাধ্যমে। যেকোনো প্রকল্পের যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে পেমেন্ট স্ট্যাটাস এখান থেকে সরাসরি দেখে নিতে পারবেন। কারণ যখনই আপনি আপনার ব্যাংকের ডিটেইলস গুলি এন্ট্রি করবেন এই WBIFMS আপনার সমস্ত ডাটাগুলিকে রেকর্ড করে রাখে কতবার আপনি পেমেন্ট পেয়েছেন নেক্সট পেমেন্ট কবে করা হয়েছে সমস্ত কিছু তথ্য এই পোর্টাল থেকে পেয়ে যাবেন। কিভাবে চেক করবেন নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
Yuva Sathi WBIFMS Payment Status Check
WBIFMS পোর্টালে আপনার ব্যাংক ডিটেলস রেকর্ড আছে কিনা জানার জন্য সরাসরি প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে এসে লগইন করে নিতে হবে।
এরপর আপনি আপনার মোবাইল ফোন নাম্বার অথবা ব্যাংক ডিটেলস দিয়ে চেক করে নিতে পারবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার সমস্ত তথ্য গুলি সঠিক হয়েছে কিনা। যদি কোন প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এডিট করতে পারবেন অথবা হেডলাইনে যোগাযোগ করে আপনারা সেগুলিকে ঠিক করে নিতে পারবেন।
এরপরে পেমেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনাদেরকে মোবাইল ফোন নাম্বার এন্ট্রি করে সেন্ট ওটিপি বা জেনারেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে।
জেনারেট ওটিপি বোটানিক ক্লিক করে নেওয়ার পরে আপনাদের মোবাইল ফোন নাম্বারে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটি কে আপনাদের বসাতে হবে।
এরপরে আপনারা সরাসরি জেনে নিতে পারবেন যে আপনার ব্যাংক ডিটেলস এবং আইএফএসসি কোড এবং মোবাইল নাম্বার সঠিক আছে কিনা।
WBIFMS Payment Status Check Online
- প্রথমে WBIFMS অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং লগইন করুন।
- লগনই করার পরে আপনার মোবাইল নম্বর বা ব্যাংক ডিটেলস দিয়ে তথ্য চেক করুন।
- আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড এবং মোবাইল নম্বর সঠিক আছে কিনা যাচাই করুন।
- কোনো ভুল থাকলে আপনি নিজে এডিট করতে পারেন বা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে ঠিক করাতে পারেন।
- এরপর “Payment Status” অপশনে ক্লিক করুন।
- আপনার মোবাইল নম্বর লিখে “Send OTP” বা “Generate OTP” বাটনে ক্লিক করুন।
- আপনার মোবাইলে আসা OTPটি সঠিকভাবে বসান।
- এরপর আপনি সহজেই আপনার পেমেন্ট স্ট্যাটাস এবং ব্যাংক ডিটেলস সঠিক আছে কিনা দেখতে পারবেন।
FAQ
-
যুব সাথী প্রকল্পের টাকা কি দেওয়া শুরু হয়েছে?
হ্যাঁ, টাকা দেওয়া শুরু হয়েছে এবং অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে।
-
আমার টাকা এখনো আসেনি কেন?
ভুল ব্যাংক ডিটেলস, IFSC কোড, Aadhaar লিঙ্ক না থাকা বা DBT সমস্যার কারণে টাকা আসতে দেরি হতে পারে।
-
টাকা না এলে কি করবো?
প্রথমে Application Status এবং WBIFMS Payment Status চেক করুন। সমস্যা থাকলে SDO বা BDO অফিসে যোগাযোগ করুন।
-
Payment Failed বা Form Rejected হলে কি করবো?
এই ক্ষেত্রে অনলাইনে ঠিক করার অপশন নেই। আপনাকে SDO বা BDO অফিসে গিয়ে সমস্যার সমাধান করতে হবে।
-
অনলাইনে স্ট্যাটাস চেক না হলে কি করবেন?
WBIFMS পোর্টালের মাধ্যমে Payment Status সহজেই চেক করতে পারবেন।