DBT মূলত হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (Direct Benefit Transfer) এগুলি সাধারণত গভর্মেন্ট কোন স্কিম এর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে কারণ সরকার চায়না কোন থার্ড পার্টি ব্যক্তির হাতে দিয়ে তাদের স্কিম গুলো পরিচালনা করুক। তো এর জন্য সরকার এই টাকা পাঠানোর খুব সহজ ভাবে তুলে ধরার জন্য এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রয়োগ করে থাকে। ঠিক তেমনি পশিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন যুব সাথী প্রকল্প চালু করা হয়েছে তো তোমাদের ব্যাংকে যদি DBT এনাবেল না থাকে তাহলে তোমাদের একাউন্টে টাকা ঢুকবে না। তো তোমরা কিভাবে জানবে যে DBT লিংক আছে কিনা যদি না থাকে তো কিভাবে সেটিকে enable করবেন বিস্তারিত নিচে দেওয়া হল।
DBT মানে কি?
DBT (ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার) ২০১৩ সালে ভারত সরকারের দ্বারা এই পরিসেবা চালু করা হয়। দেশের জনগনের বিশেষ পরিষেবা যেমন, সরকারি যেকোনো প্রকল্প বা কর্মসূচির ক্ষেত্রে টাকা প্রদানের জন্য তৃতীয় ব্যক্তিকে বিরত রখতে এ বিশেষ ধরনের সুবিধা প্রচলন করা হয়। যেখানে জনগণের সুবিধার্থে ব্যাংক একাউন্টে সরাসরি টাকা পেমেন্ট এর ক্ষেত্রে বা এই পরিষেবা আরো সহজ করে তুলতে চালু করা হয় ।
আপনার DBT লিংক আছে?
আপনার DBT লিংক আছে কিনা কিভাবে জানবেন, যদি ডিবিটি লিংক না থাকে তাহলে সরকারি প্রকল্পের কোন টাকা আপনার ব্যাংকে আসবেনা এর জন্য অবশ্যই লিংক করিয়ে নিতে হবে। আপনার ব্যাংকের একাউন্টের সাথে কিভাবে লিংক করাবেন এর জন্য কোথও যেতে হবে আপনার মোবাইল থেকেই সেটি করতে পারবেন খুব সহজে। তো ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিংক করানোর আগে সর্বপ্রথম যেটি করতে হবে আপনার আধার কার্ডের সাথে ব্যাংকের একাউন্টের লিংক থাকতে হবে যদি না থাকে আপনার যেই ব্যাঙ্ক এ Account আছে সেখানে গিয়ে চেক করতে হবে। যদি কোনো ভুল থাকে তাহলে NPCI (National Payments Corporation of India) Verify করবে না সুতরাং এর জন্য চেক করে নেওয়া খুব প্রয়োজনীয় ।
কিভাবে চেক করবেন আপনার DBT লিংক আছে কিনা?
ডিবিডি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আছে কিনা চেক করার জন্য দুইটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে প্রথমত অনলাইনের মাধ্যমে এবং অফলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। অনলাইনে চেক করার জন্য অফিসিয়াল পোর্টাল NPCI এ লগইন করে চেক করে নিতে পারবেন। আপনার আধার নাম্বার এন্ট্রি করে ক্যাপচা এন্ট্রি করে স্ট্যাটাস চেক অপশন এ ক্লিক করলেই সরাসরি দেখতে পারবেন। এছাড়াও অফলাইনে চেক করার জন্য আপনার যে ব্যাংকে একাউন্ট আছে সেই ব্যাংকে গিয়ে চেক করে নিতে হবে।
যুব সাথী প্রকল্পের টাকা DBT এর মাধ্যমে
রাজ্য সরকারের তরফ থেকে নতুন যে Yuva Sathi Prakalpa যুব সাথী প্রকল্প লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাস ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে সকল পার্থিদের চাকরি না পাওয়া পর্যন্ত পাঁচ বছরের জন্য এই বিশেষ সুবিধা দেওয়া হবে। এই প্রকল্পের টাকা ও ডাইরেক্ট ব্যাংক একাউন্টে দেয়া হবে সুতরাং যদি আপনার ব্যাংকে DBT লিংক না থাকে তাহলে সরকারি প্রকল্পের কোন টাকা আপনার ব্যাংকে আসবে না।
একাধিক ব্যাংকে DBT লিংক থাকতে পারে?
ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মূলত শুধুমাত্র একটি ব্যাংকের সাথে লিঙ্ক করতে পারবে। দুই বা তার অধিক কখনোই করা যাবে না তবে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করা যেতে পারে যেমন যদি আপনার বর্তমানে sbi ব্যাংকের সাথে DBT লিংক থাকে তাহলে আপনি সেটিকে চেঞ্জ করে আপনার অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন।
DBT ব্যাংক পরিবর্তন করতে পারবেন?
ব্যাংকের অ্যাকাউন্টে লিংক করার জন্য প্রথমত আপনাদের ব্যাংকে KYC কমপ্লিট থাকতে হবে। এরপরে এন পি সি আই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক অপশন এ ক্লিক করে সেখানে আধার কার্ডের নাম্বার এবং ক্যাপচা এন্ট্রি করে চেক স্ট্যাটাস অপসনে ক্লিক করলেই সরাসরি দেখা যাবে যে কোন ব্যাংকের সাথে লিংক আছে চেঞ্জ করার জন্য Aadhaar Seeding/Deseeding অপশন এ ক্লিক করে সিটিং অপশন কে ক্লিক করে আপনি যে ব্যাংক একাউন্ট রাখতে চান তার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এন্ট্রি করে ওকে বটনে ক্লিক করলে হয়ে যাবে। এর জন্য পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে প্রসেসিংয়ের জন্য তো প্রসেসিং এর সময় রিফ্রেস বা কাঠ করা যাবে না তাহলে Failed হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে।
কিভাবে DBT লিংক করবেন (Step by Step Guide)
FAQs
01. DBT কত দিনে লিংক হয়?
- সাধারণত DBT (Direct Benefit Transfer) লিংক হতে ২ থেকে ৭ কার্যদিবস সময় লাগে। তবে কিছু ক্ষেত্রে ব্যাংক ও NPCI যাচাই প্রক্রিয়ার কারণে ১০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। আপনি চাইলে ব্যাংক বা আধার সিডিং স্ট্যাটাস চেক করে নিশ্চিত হতে পারেন।
02. DBT টাকা না এলে কি করবেন?
- প্রথমে ব্যাংকে গিয়ে আধার সিডিং চেক করুন
- NPCI ম্যাপিং হয়েছে কিনা যাচাই করুন
- স্কিম অ্যাপ্রুভ হয়েছে কিনা দেখুন
- প্রয়োজনে সরকারি হেল্পলাইন বা স্কিম অফিসে যোগাযোগ করুন
- KYC আপডেট আছে কিনা নিশ্চিত করুন
03. কোন ব্যাংক ভালো DBT এর জন্য?
- State Bank of India
- Punjab National Bank
- Bank of Baroda
এই ব্যাংকগুলোতে DBT সাধারণত দ্রুত ও নিরাপদভাবে আসে।
04. DBT লিংক থাকলে কত দ্রুত টাকা আসে?
- যদি DBT সঠিকভাবে লিংক থাকে তাহলে সরকারি টাকা সাধারণত স্কিম অনুযায়ী ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের মধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। তবে কিছু স্কিমে নির্দিষ্ট তারিখে টাকা পাঠানো হয়, তাই দেরি হতে পারে।




